আল-হেরা মদিনাতুল উলুম মাদ্রাসা, আমতলী

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থানসহ একাধিকবার পুরষ্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। আমতলী - বরগুনা।

প্রতিষ্ঠানের ইতিহাস

আল হেরা মদিনাতুল উলুম মাদরাসা একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের নৈতিক, আদর্শিক ও মানসম্মত দ্বীনি শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমতলী উপজেলার মহিষকাটা বাজারের উত্তর মাথায় এবং এ.কে স্কুল চৌরাস্তার উত্তর-পূর্ব পাশে, মনোরম, নিরিবিলি ও শিক্ষার উপযোগী পরিবেশে মাদরাসাটির অবস্থান। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও হিফজ শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

শিক্ষার্থীদের সাফল্য
আলহামদুলিল্লাহ, আল হেরা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কার ও কৃতিত্ব অর্জন করেছে। এসব অর্জন প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমেরই প্রতিফলন।

আমাদের প্রত্যাশা—এই মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআনের হাফেজ, যোগ্য আলেম ও দ্বীনের দায়ী হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে তারা দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সমাজে দ্বীনের খেদমত এবং মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করবে—ইনশাআল্লাহ।

আমাদের প্রত্যাশা ও দোয়া
প্রতিষ্ঠালগ্ন থেকে যে দ্বীনি ও শিক্ষামূলক কার্যক্রমের সূচনা হয়েছে, তা যেন যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম অব্যাহত থাকে এবং কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।

মাদরাসার সকল মুয়াফেক, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া কামনা করছি।

আল্লাহ তাআলা আল হেরা মদিনাতুল উলুম মাদরাসাকে কবুল করুন, এর সকল কার্যক্রমে বরকত দান করুন এবং প্রতিষ্ঠানটিকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আমিন।